ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মামলা দিয়ে ভিপি নূরকে দমাতে পারবে না’

আকাশ জাতীয় ডেস্ক:  

মামলা-হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর ও তার সঙ্গীদের দমানো যাবে না। ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলন সব ষড়যন্ত্র উপেক্ষা করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ডাকসু ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার আমাদের মামলা দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। আমরা তাতে ভয় পাই না। সরকার মামলা দিয়ে আমাদের আটকে রাখতে পারবে না।

তারা আরও জানান, ভিপি নূরের নামে মঙ্গলবার সকালে আরও দুটি মামলা হয়েছে।

বক্তারা বলেন, এ সরকার আমাদের ওপর মামলা করছে, হামলা করছে। বাংলাদেশের মানুষ এসব মেনে নেবে না। আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিবাদী কায়দায় আজকে রাজত্ব করছে, একটা সময় এটা তারা পারবে না। আমরা কোনো দলের বিপক্ষে নই। আমরা মামলা, হামলা, গুম ও এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে।

তারা আরও বলেন, আজকে কথায় কথায় মামলা ঢুকিয়ে দেয়া হয়। কেন মামলা দেয়া হয়? কারণ যারা প্রতিবাদে আছে, তাদের থামিয়ে দেয়ার জন্য। প্রতিবাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য। আমরা দেখেছি, এই ফ্যাসিবাদী সরকার কীভাবে সাংবাদিকদের কারাগারে বন্দি করে রেখেছে।

তারা হুশিয়ারি করে বলেন, আমরা বলে দিতে চাই– হামলা যতই করেন আমাদের থামানো যাবে না। আমরা খোঁড়াতে খোঁড়াতে রাজপথে আসব। কারণ আমরা এ দেশের মানুষের অনুপ্রেরণা হয়ে জন্ম নিয়েছি। বাংলাদেশের মানুষকে বলতে চাই, আপনারা চুপ থাকবেন না। বিশ্বাস রাখেন, আমাদের যদি থামিয়ে দিতে পারে, তা হলে আল্লাহর দুনিয়ায় আর কেউ কখনও প্রতিবাদ করতে পারবে না।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বলেন, এই ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং নুরুল হক নূরকে বাঁচিয়ে রাখা আপনাদের কর্তব্য। আপনারা আমাদের পাশে দাঁড়ান, সাহস দিন। আমরা যেন এই দুর্নীতি এবং প্রতিবাদহীন সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘মামলা দিয়ে ভিপি নূরকে দমাতে পারবে না’

আপডেট সময় ০৪:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০