ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা চিকিৎসায় ভেষজ ওষুধ পরীক্ষার প্রটোকল অনুমোদন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসায় আফ্রিকান ভেষজ ওষুধ পরীক্ষার প্রোটোকল অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার সংস্থাটির পক্ষ থেকে এই প্রটোকল অনুমোদনের বিষয়টি জানানো হয়। খবর বিবিসি।

খবরে বলা হয়েছে, করোনা ঠেকাতে মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা একটি ভেষজ টনিকের কথা বলে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন। হারবাল টনিকটি মাদাগাস্কারের পাশাপাশি আফ্রিকার অন্যান্য দেশে ব্যবহৃত হচ্ছে।

কিন্তু এটি যে করোনাভাইরাসের চিকিৎসায় কাজ করে, এমন প্রমাণ এখনো নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তারা সনাতনী চিকিৎসাপদ্ধতিতে উদ্ভাবিত যেকোনো কিছুকে স্বাগত জানায়। কিন্তু কোনো অপরীক্ষিত চিকিৎসার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা ভেষজ ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি একটি চার্টারের অনুমোদন দেন। এতে তথ্য ও নিরাপত্তা পর্যবেক্ষণে বোর্ড গঠন করার কথা বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ এবং আরও দুটি সংস্থার কর্মীরা কোভিড-১৯ চিকিৎসায় ভেষজ ওষুধের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার পাশাপাশি তার জন্য তথ্য ও সুরক্ষা নিরীক্ষণ বোর্ড প্রতিষ্ঠায় চার্টার ও রেফারেন্সের শর্তাদির অনুমোদন দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা চিকিৎসায় ভেষজ ওষুধ পরীক্ষার প্রটোকল অনুমোদন

আপডেট সময় ০৬:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০