ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির ভাগ্নের সাজার রায় শুনে আদালতেই মারা গেলেন মামা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

মাশরাফি কেন অবসর নেয়নি: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০১৯ বিশ্বকাপ দিয়েই বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবসর নেবেন বলে গুঞ্জন ছিল।

কিন্তু তিনি অবসর না নেয়ায় বিস্মিত হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

বিশ্বকাপের পর কোন সিরিজ দিয়ে মাশরাফি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন সে প্রশ্ন বারংবার এসেছে।

কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে গেলেও মাঠ ছাড়েননি মাশরাফি।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে মাশরাফি দাবি করেন, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে অবসর নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বোর্ডের অনুরোধে তিনি খেলা চালিয়ে যান।

যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে শোনা গেল ভিন্নকথা।

তিনি জানালেন, বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে মাশরাফি কেন অবসর নেননি, তা তার জানা নেই।

সম্প্রতি ক্রীড়াসাংবাদিক নোমান মোহাম্মদের ‘নট আউট নোমান’ অনুষ্ঠানে মাশরাফির অবসর নিয়ে প্রশ্ন করা হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।

সেই প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, আমিও জানতে চাই মাশরাফি অবসর নেয়নি কেন? বাংলাদেশে আসার পর একটা কথা মানুষ আমাকে বলেছে। আমারও কথা হচ্ছে– মাশরাফি অবসর নেয়নি কেন? ও এ সুযোগ হাতছাড়া করল কেন? ওকে আমার সামনে এনে জিজ্ঞেস করুন, ওই সময় সে অবসর নেয়নি কেন?

বোর্ড সভাপতির বক্তব্য অনুযায়ী, মাশরাফির দাবি মোতাবেক তাকে অবসর নিতে বারণ বা খেলা চালিয়ে যেতেও বলা হয়নি বোর্ড থেকে।

এ সময় বিশ্বকাপে মাশরাফির পারফরম্যান্সের বিষয়টি আলোচনায় উঠে আসে।

পাপনকে জানানো হয় যে, বিশ্বকাপে মাশরাফির পারফরম্যান্স নিয়ে বোর্ডের অনেক দায়িত্বশীল ব্যক্তি তাকে কটাক্ষ করেছিল, তাকে নিয়ে সমালোচনায় মেতেছিল।

এমন অভিযোগ করেছিলেন মাশরাফি নিজেই।

বিষয়টি অস্বীকার না করে নাজমুল হাসান পাপন বলেন, মাশরাফিকে নিয়ে এমন কটাক্ষ বোর্ডের কেউ করে থাকলে, এটা একেবারে ঠিক করেনি। এটা করা মানে মাশরাফিকে খাটো করা, যা একেবারেই অনুচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

মাশরাফি কেন অবসর নেয়নি: পাপন

আপডেট সময় ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০