ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ বাংলাদেশ দলের চাকরি ছাড়লেন ম্যাকমিলান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দায়িত্ব নেয়ার আগেই আকস্মিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের চাকরি ছাড়লেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান।

শনিবার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে অপারগতার কথা জানিয়েছেন ম্যাকমিলান। তার বাবার মৃত্যুর কারণে এখন কোনো দায়িত্ব নিতে পারবেন না তিনি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ম্যাকমিলান আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, সম্প্রতি তার বাবা মারা গেছে। এই শোকাবহ সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়া সম্ভবপর নয় তার জন্য। আমরা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করছি। তার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে।’

উল্লেখ্য, গত ২১ আগস্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে নেইল ম্যাকেঞ্জি সরে দাঁড়ান। এতে অনেকটাই বিপদে পড়ে বিসিবি। আসন্ন শ্রীলক্ষা সফরকে সামনে রেখে ম্যাকেঞ্জির পদত্যাগের চারদিনের মধ্যেই ম্যাকমিলানতে নিয়োগ দিয়েছিল বিসিবি।

আসন্ন শ্রীলঙ্কা সফরে ম্যাকমিলান টাইগারদের সঙ্গী হতে সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তার আর হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হঠাৎ বাংলাদেশ দলের চাকরি ছাড়লেন ম্যাকমিলান

আপডেট সময় ০৫:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০