ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজশাহীর মোহনপুর উপজেলায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার ধুরইল ছোটবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আজিম উদ্দিন (৪৮)। আজিম উদ্দিনকে বাঁচাতে গিয়ে তার প্রতিবেশী আব্দুস সাত্তার (৪৬) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজিম উদ্দিন দুটি বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রী বেবী বেগম (৪০) তার দুই ছেলে রাকিবুল ইসলাম (২৪) ও হাসিবুল ইসলামকে (২০) নিয়ে আলাদাভাবে বসবাস করতেন। আর দ্বিতীয় স্ত্রী বিলকিস বেগমকে নিয়ে থাকতেন আজিম উদ্দিন।

সোমবার সকালে প্রথম স্ত্রী বেবী ও তার দুই ছেলে বাবার পান বরজ দখলে নিয়ে কাজ শুরু করেন। খবর পেয়ে আজিম উদ্দিন সেখানে গিয়ে স্ত্রী ও ছেলেদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে ছেলে হাসিবুল ধারাল অস্ত্র দিয়ে আজিম উদ্দিনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আজিম উদ্দিন মারা যান।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে আজিম উদ্দিনের প্রথম স্ত্রী ও দুই ছেলে পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

আপডেট সময় ০৬:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০