ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

রিয়ার পর এবার সারা আলি খানের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক : 

এবার ভারতের নারকোটিক্স কনট্রোল ব্যুরো (এনসিবি) এর নজরে অভিনেত্রী সারা আলি খান। নজরে রয়েছেন আরও দুই অভিনেত্রী-রকুল প্রীত ও সিমন খামবাট্টা। এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময়ে রিয়া চক্রবর্তী এই তিন জনের নাম নিয়েছেন বলে খবর।

সূত্রের খবর, রিয়া এনসিবি-কে জানিয়েছেন, সারা-সহ এই দুই অভিনেত্রী মাদক নিয়েছেন। ২০ পাতার লম্বা বিবৃতিতে এই তিন অভিনেত্রীর নাম বিশেষভাবে নিয়েছেন রিয়া।

সঙ্গে নজরে রয়েছে বলিউডের আরও বেশ কয়েকজন অভিনেতার নামও। নজরে রয়েছেন মুকেশ ছাবড়া, রাকুলপ্রীত সিং, রোহিনী লায়র-সহ বেশ কয়েকজন। আগামী কয়েক দিনে বলিউডে অভিনেতাদের এক এক করে এনসিবি জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে বলে জানা গেছে।

জানা যাচ্ছে, এনসিবির দুই পদস্থ কর্মকর্তা কে পি এস মালহোত্রা এবং ডি জি আস্থানা বৈঠক শুরু করেছেন। বি টাউনের ওই হাই প্রোফাইল ব্যক্তিদের সমন পাঠানোর আগে সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অফিসাররা। তবে এনসিবির সামনে রিয়া বলিউডের যে তারকা-সহ পরিচালক, প্রযোজকদের নাম নিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে মাদক মামলায় শুক্রবারও জামিন পাননি রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্ত। ফলে রিয়াকে আপাতত জেলেই থাকতে হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

রিয়ার পর এবার সারা আলি খানের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ

আপডেট সময় ১০:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০