ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইল-আমিরাত চুক্তি নিয়ে বিশ্বের ২০০ আলেমের ফতোয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কথিত শান্তিচুক্তি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতায় সরব গোটা মুসলিমবিশ্ব।

এবার আমিরাতের নতুন এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের মুসলিম স্কলারদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস’ বা বিশ্ব মুসলিম ওলামা সংঘ।

মসজিদুল আকসা, আল কুদস (জেরুজালেম) ও ফিলিস্তিন দখলকারী অবৈধ রাষ্ট্রটির সঙ্গে আমিরাতের এমন সম্পর্ককে হারাম ফতোয়া দিয়েছে আলেমদের আন্তর্জাতিক এ সংস্থাটি। খবর আনাদোলু আরবির।

কাতারের রাজধানী দোহায় সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। বিশ্বের প্রভাবশালী ২০০ আলেম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন।

ফতোয়ায় বলা হয়, ইসরাইলের সঙ্গে তথাকথিত এ শান্তিচুক্তি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এবং অকার্যকর বলে সাব্যস্ত হবে।

তা ছাড়া এটি বড় অপরাধ, সর্বশক্তিমান আল্লাহ ও তার রাসুলের সঙ্গে খিয়ানত এবং ফিলিস্তিন, ভূমি-জনগণ ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা।

প্রসঙ্গত ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে একটি চুক্তি স্বাক্ষর করবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে তারা এটি করতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইল-আমিরাত চুক্তি নিয়ে বিশ্বের ২০০ আলেমের ফতোয়া

আপডেট সময় ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০