ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কিবকে সহযোগিতা করতে পারবেন ডোমিঙ্গো

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব আল হাসান। এরপরই ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। ক্রিকেটে ফিরতে হলে যেকোনো ক্রিকেটারের জন্য ফিটনেস ঠিক রাখাটা ‍গুরুত্বপূর্ণ। সে কারণেই আগামী সপ্তাহ থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন সাকিব।

তবে, এখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে কোনো সহযোগিতা করবে না। কিন্তু প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো চাইলে ব্যক্তিগতভাবে সাকিবকে সহযোগিতা করতে পারবেন। বুধবার সাংবাদিকদের একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আকরাম খান বলেছেন, ‘আমাদের গাইডলাইন হবে ২৯ তারিখের পরে, তার আগে না। আপনারাও জানেন আইসিসি থেকে নিষেধাজ্ঞা আছে এবং আমি আপনাদের অনুরোধ করবো যেহেতু এখনো পর্যন্ত ওর সবকিছু ভালো আছে শেষের দিকে যেন কোনো কিছু তার বিরুদ্ধে না যায়। সেটা একটু সেক্রিফাইস করবেন। ২৯ অক্টোবরের আগে আমাদের কোচ যদি তাকে সাহায্য করতে চায় সে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে করতে পারবে।’

যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আগামীকাল (বৃহস্পতিবার) সাকিবের করোনা টেস্ট করানোর কথা। অন্যদিকে, আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে রওয়ানা দেবেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। ২৪ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টে সাকিব খেলতে পারবেন না। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টে মাঠে দেখা যেতে পারে সাকিববে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কিবকে সহযোগিতা করতে পারবেন ডোমিঙ্গো

আপডেট সময় ০৯:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০