ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মুম্বাই বিস্ফোরণে নাম: বহু কষ্টে মার্কিন ভিসা পেলেন সঞ্জয়

আকাশ বিনোদন ডেস্ক : 

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউডের নামী অভিনেতা সঞ্জয় দত্ত। এই মরণ ব্যাধির চিকিৎসা করাতে মার্কিন মুলুকে উড়ে যাবেন তিনি। সঙ্গে যাবেন স্ত্রী মান্যতা দত্ত এবং ছোট বোন প্রিয়া দত্ত। আমেরিকার মেমোরিয়াল সোলান কেরাটিং ক্যান্সার সেন্টারে হবে সঞ্জয়ের চিকিৎসা।

কিন্তু ভিসার আবেদন করে প্রথমে আমেরিকা যাওয়ার অনুমতিই পাচ্ছিলেন না আলোচিত ও বিতর্কিত অভিনেতা সঞ্জয় দত্ত। প্রথমে শোনা যায়, করোনা পরিস্থিতির জন্য ভারত ছাড়ার অনুমতি পাননি নায়ক। কিন্তু পরে জানা যায়, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে নাম জড়ানোর জেরেই মার্কিন মুলুকে যাওয়ার অনুমতি পাচ্ছিলেন না সঞ্জয়।

বহু চেষ্টা করেও যখন মার্কিন ভিসা পাচ্ছিলেন না, তখন প্রভাবশালী এক বন্ধুর শরনাপন্ন হন সঞ্জয়। অবশেষে তার চেষ্টায় মার্কিন ভিসা হাতে পান অভিনেতা। আমেরিকায় চিকিৎসার জন্য পাঁচ বছরের মেডিকেল ভিসা পেয়েছেন সঞ্জয় ও তার পরিবার। খুব শিগগিরই তারা সেখানে উড়ে যাবেন।

এর আগে ১৯৮০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত অভিনেতার মা নার্গিস দত্তের ক্যান্সারের চিকিৎসাও হয়েছিল আমেরিকার ওই মেমোরিয়াল সোলান কেরাটিং ক্যান্সার সেন্টারে। একই হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন সঞ্জয়ও। সেখানে থাকেন অভিনেতার প্রথম পক্ষের মেয়ে ত্রিশল দত্ত। তিনিও বাবা সঞ্জয়ের পাশে থাকবেন।

কাজের ক্ষেত্রে সঞ্জয় শেষ কাজ করেছেন মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’ ছবিতে। এখানে তার বিপরীতে রয়েছেন পূজা ভাট। তারকাখচিত এই ছবিতে আরও আছেন আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর এবং কলকাতার যিশু সেনগুপ্তের মতো অভিনেয়শিল্পীরা। ছবিটি খুব শিগগিরই অনলাইনে মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মুম্বাই বিস্ফোরণে নাম: বহু কষ্টে মার্কিন ভিসা পেলেন সঞ্জয়

আপডেট সময় ১০:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০