ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাঙরের পিঠে চড়ে সমুদ্রভ্রমণে তিনি (ভিডিও)

আকাশ নিউজ ডেস্ক: 

বিশালাকায় এক হাঙর, যাকে অনেকেই সমুদ্রদানব বলেন, তার পিঠে যদি চড়ে বসেন কোনও ব্যক্তি, তবে তার মাথা ঠিক আছে কি না, সেটা অনেকেই ভাববেন। তবে সম্প্রতি এমনই এক রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে হাঙর। আর সমুদ্রে ভাসমান একটি নৌকা থেকে দৈত্যাকার ওই হাঙরের পিঠ লক্ষ্য করে ঝাঁপ দিলেন ডানপিটে এক ব্যক্তি। হাঙরটির পিঠের ওপর পড়েই তিনি জাপটে ধরেন সেটির ডানা। ব্যস, ওইভাবেই হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। ওই অকুতোভয় ব্যক্তির সঙ্গীসাথীরা যারা ওই নৌকায় দাঁড়িয়ে পুরো ঘটনার ভিডিও করেছেন তারা কিন্তু সাংঘাতিক উত্তেজিত ছিলেন।

জানা গেছে, সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর কাছে সমুদ্রের মধ্যে ওই দুঃসাহসিক কাজ করেন সেখানকার এক বাসিন্দা।
ফুটেজে প্রথমে দেখা গেছে, জাকি আল-সাবাহ নামের ওই ব্যক্তিটি একটি নৌকোয় বসে বেশকিছু হাঙরকেক সমুদ্রে সাঁতার কাটতে দেখেন। তার কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি নৌকা থেকে একটি হাঙরের পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন।

‘সাবধান, এটা কিন্তু তোমাকে খেয়ে নিতে পারে’, এই কথা বলে আল-সাবাহের এক বন্ধুকে চিৎকার করতে শোনা যায় ওই ভিডিওতে। কিন্তু তাতে মোটেও দমে যাননি তিনি। বরং দ্বিগুণ উৎসাহের সঙ্গে হাঙরটির পিঠের সঙ্গে লেপটে থাকেন তিনি। দুঃসাহসিক ওই ভ্রমণের ভিডিওটি আপলোড করা হয় টুইটারে। আর সেটি দেখে মানুষজন রীতিমতো হাঁ হয়ে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাঙরের পিঠে চড়ে সমুদ্রভ্রমণে তিনি (ভিডিও)

আপডেট সময় ০৯:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০