ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্রীলংকা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হলেন জয়াবর্ধনে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শ্রীলংকা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। বৃহস্পতিবার দেশটির ক্রীড়া পরিষদের নতুন সদস্য নিয়োগ দেন শ্রীলংকান ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে। ১৪ জনের এই কমিটি দেশটির ক্রীড়াঙ্গনের উন্নতিতে আগামী দুই বছর ক্রীড়ামন্ত্রীর পরামর্শক হিসেবে কাজ করবেন।

কমিটিতে সদস্য হিসেবে আছেন দেশটির সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাও। বর্তমানে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন সাঙ্গাকারা।

দেশের ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার উন্নতিতে কাজ করার সুযোগ পেলেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা।

দেশের হয়ে ১৪৯ টেস্টে ১১৮১৪ রান, ৪৪৮ ওয়ানডেতে ১২৬৫০ রান ও ৫৫টি টি-২০তে ১৪৯৩ রান করেছেন ৪৩ বছর বয়সী জয়াবর্ধনে।

অধিনায়ক হিসেবেও দলকে বহু সাফল্য এনে দিয়েছেন জয়াবর্ধনে। ২০০৭ সালে বিশ্বকাপে তার অধীনে ফাইনালে উঠেছিল শ্রীলংকা। অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বাদ পায়নি তার দল।

জয়াবর্ধনের মতই শ্রীলংকার ক্রিকেটে বড় অবদান আছে আরেক তারকা ৪২ বছর বয়সী সাঙ্গাকারার। দেশের হয়ে ১৩৪ টেস্টে ১২৪০০ রান, ৪০৪ ওয়ানডেতে ১৪২৩৪ রান ও ৫৬টি টি-২০তে ১৩৮২ রান করেছেন তিনি।

সাঙ্গাকারার নেতৃত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে ভারতের কাছে হেরে যায় শ্রীলংকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

শ্রীলংকা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হলেন জয়াবর্ধনে

আপডেট সময় ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০