ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বিয়ের ১৮ মাসেও স্বামীর সাথে কোন বিবাদ না হওয়ায় তালাক চাইলেন স্ত্রী!

আকাশ নিউজ ডেস্ক:

বিয়ের ১৮ মাস পরেও কোন বিষয়েই স্বামীর সাথে ঝগড়া তো দূরের কথা কখনও কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। বদলে সবকিছুই মুখ বুঝে সহ্য করে গেছেন স্বামী। স্ত্রী’র অন্যায় দেখলেও তাকে ক্ষমা করে দিয়েছেন স্বামী। তাকে ভালোবেসেছেন। স্বামীর এই মনোভাব কোন ভাবেই সহ্য করতে না পেরে স্থানীয় শরিয়া আদালতে গিয়ে তালাক চাইলেন এক মুসলিম নারী।

অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সম্বল জেলায়। আদালতে ওই নারী জানায় স্বামী তাকে এতটাই ভালবাসেন-যে তা সহ্য করতে পারছেন না ওই নারী। বিয়ের ১৮ মাস পরেও স্বামীর সাথে কোন বিবাদ না হওয়ায় তিনি খুবই বিরক্ত বোধ করছেন।

আদালতে তিনি জানান ‘কোন বিষয়েই আমার স্বামী কখনওই আমাকে চিৎকার করে কথাও বলেননি বা তিনি কখনও আমার কোন ব্যাপারে হতাশাও জানায়নি। এমনকি আমার স্বামী আমার জন্য রান্না করে এবং ঘরের প্রতিটি কাজেই সে সহায়তা করে।’
ওই নারী আরও জানান ‘আমি যখনই কোন ভুল করি, সেই কাজের জন্য আমার স্বামী আমাকে ক্ষমা করে দেয়। আমি চেয়েছিলাম যে বিষয়টি নিয়ে তিনি আমাকে কিছু বলুক, আমাকে বকা দিক। তাই আমি এমন কোন জীবন চাই না যেখানে স্বামী সবকিছুই মেনে নেবেন।’

স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাওয়ার কারণ হিসাবে মুসলিম নারীর এই বক্তব্য শুনে হতবাক শরিয়া আদালতও। গোটা বিষয়টিকে ‘বাজে’ ঘটনা বলে আখ্যায়িত করে আদালতের ধর্মগুরু সেই তালাকের আর্জি খারিজ করে দিয়েছেন।

আদালতের কাছে প্রত্যাখিত হয়ে শেষে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন তিনি। কিন্তু ওই মুসলিম নারীর বক্তব্য শুনে স্থানীয় পঞ্চায়েতও কোন যথোপুযুক্ত সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়।

এদিকে ওই নারীর স্বামী জানিয়েছেন তিনি তার স্ত্রীকে ভালবাসেন এবং যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন স্ত্রীকে সুখী রাখতে চান। আর এতে তিনি কোন অন্যায় কাজ করেছেন বলে তিনি মনে করেন না। আসলে তিনি চান একজন আদর্শ স্বামী হতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বর ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি শুনানি আজ

বিয়ের ১৮ মাসেও স্বামীর সাথে কোন বিবাদ না হওয়ায় তালাক চাইলেন স্ত্রী!

আপডেট সময় ০৯:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০