ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘চাকরির জন্য টাকা না দেয়ায়’ অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরসামাইল গ্রামে সাত মাসের অন্তঃসত্ত্বা খুরশিদা বেগমকে (৩৫) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে স্বামীর বাড়িতে।

শিবচর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিবচর ইউনিয়নের চরসামাইল গ্রামের মোসলেম মৃধার ছেলে আব্বাস আলী মৃধার সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয় গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের আ. রাজ্জাক ফকিরের মেয়ে খুরশিদা বেগমের। তাদের ঘরে এক ছেলে ও মেয়ে রয়েছে।

খুরশিদা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত দুই বছর ধরে খুরশিদার পরিবারের কাছে চাকরির জন্য টাকা চেয়ে আসছিলেন আব্বাস মৃধা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরেই খুরশিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

তাদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হত্যা করে রাত ১১টার দিকে বাবার বাড়িতে মোবাইল করে জানানো হয় খুরশিদা রান্নাঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

খুরশিদা বেগমের চাচাতো ভাই ইকবাল মাহমুদ ফকির বলেন, আমার বোনকে আব্বাস তার পরিবারের লোকজন নিয়ে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলেছেন তার শ্বশুরবাড়ির লোকজন, সেই রান্নাঘরের মধ্যে একজন লোক কোনো অবস্থাতেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। কীভাবে রশি দিয়ে আত্মহত্যা করল? আমার বোনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মাদারীপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর-রাজৈর সার্কেল) মো. আবির হোসেন বলেন, আমাদের শিবচর থানার পুলিশ একজন নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝতে পারব এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘চাকরির জন্য টাকা না দেয়ায়’ অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৪:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০