ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বরফ নয়, চকলেট পাউডারে ঢেকে গেল সুইজারল্যান্ডের রাস্তা

আকাশ নিউজ ডেস্ক:

‘চকলেট’ শব্দটা শুনলেই মিষ্টি ক্যান্ডিবার বা মনোরম এক মিষ্টি জাতীয় জিনিসের ছবি ভেসে ওঠে চোখের সামনে। তবে সুদূর অতীতের চকলেটের সঙ্গে আজকের দিনের চকলেটের মিল খুবই কম। ইতিহাস বলে, অতীতের চকলেট কোনও মিষ্টি ও ভক্ষণযোগ্য নয়, বরং ছিল তিতা স্বাদের খুবই সম্মানজনক একটি পানীয়।

আর এই সুস্বাদু ফ্যাটযুক্ত খাবারটি কোকো গাছের ফল থেকে তৈরি হয়। সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই কোকো গাছ। গুটি গুটি ফলগুলোর একেকটিতে ৪০টির মতো বিন বা শুটি থাকে। শুটিগুলো শুকিয়েতারপর পুড়িয়ে বানানো হয় কোকোবিন।

যদিও কে কখন কীভাবে প্রথম এই চকলেটের আবিষ্কার করেছিলেন তা জানা যায়নি। তবে বর্তমানে বিশ্বের সবদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই চকলেটের। মিষ্টি খাবার হিসেবে আমাদের দেশসহ পৃথিবীর অন্যান্য দেশেও কোনও ভালো কিছু ঘটলে বা খুশির খবর থাকলে চকলেট খাওয়া অথবা উপহার হিসেবে দেওয়ার চল রয়েছে।

তবে আপনার সামনে কেউ যদি প্রচুর পরিমাণে চকলেট পাউডার ফেলে রাখে তাহলে আপনি কী করবেন? ভাবছেন এমন আবার হয় নাকি? চকলেটের যা দাম। তাতে কেউ রাস্তায় অগুনিতক চকলেট বিছিয়ে রাখবে এ অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে এমনই ঘটনা ঘটেছে স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। তবে কাউকে সারপ্রাইজ গিফট দিতে নয়, সুইসের চকলেট প্রস্তুতকারক একটি কারখানা থেকে অসাবধানতা বশত প্রচুর কোকোপাউডার রাস্তায় ছড়িয়ে পড়েছে। আর এমন ছবি ধরা পড়েছে ইন্টারনেটে।

ছবিতে দেখা যাচ্ছে, সুইসের যে রাস্তার ধারে চকলেট তৈরীর কারখানাটি রয়েছে তার আশেপাশের সব অংশে বাদামী চকলেট পাউডারের গুঁড়োয় ভর্তি। আর যা দেখে বিষ্মিত ওই অঞ্চলের বাসিন্দারা।

এই বিষয়ে ‘লিন্ড অ্যান্ড স্প্রুঞ্জলি’ নামের ক্যাডবেরি প্রস্তুতকারক ওই সংস্থাটি ঘটনার সত্যতা স্বীকার করে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় একটি প্রতিবেদনে বলেন যে, জুরিখ এবং বাসেলের মধ্যে ওলটেনের কারখানায় রোস্ট করা ‘কোকো নিবস’ ঠান্ডা করার সময় বায়ুচলাচলের মেশিনে সমস্যা দেখা দেয়। আর সেসময় সকালের প্রবল বাতাসের সঙ্গে মিশে গিয়ে ওই পাউডারটি কারখানার আশেপাশে ছড়িয়ে পড়ে। এবং একটি সূক্ষ্ম কোকো ধুলোর আস্তরণ ফেলে দেয় চারিদিকে।

সংস্থাটি আরও জানায় যে, এই কোকো পাউডার রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি গুলির উপর পাউডারের হালকা আস্তরণ ফেলেছিলো। তবে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাদের আর্থিক সাহায্য দিতে চেয়েছিল কোম্পানি। যদিও কেউ তাতে রাজি হয়নি। এছাড়াও ওই সংস্থাটি আরও জানিয়েছে যে, চকলেটের এই কণাগুলি মানুষ বা পরিবেশের জন্য ক্ষতিকারক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল

বরফ নয়, চকলেট পাউডারে ঢেকে গেল সুইজারল্যান্ডের রাস্তা

আপডেট সময় ১১:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০