ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

টিকাটুলির আবাসিক ভবনে বিস্ফোরকের গোডাউন!

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর টিকাটুলি এলাকায় একটি আবাসিক ভবনের নিচ তলায় বিপুল পরিমাণ উচ্চমাত্রার বিস্ফোরক মজুদের সন্ধান পেয়েছে র‌্যাব। এসব অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে ইয়াছিন সাইন্টিফিক স্টোরের মালিক আব্দুস ছালাম (৬২), ম্যানেজার নুর হোসেন (৬৫) ও কর্মচারী শাহীনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

আজ দুপুর ২টার দিকে বিসিআইসি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে ২৭ ও ১৮ নম্বর হাটখোলা রোডে অভিযান চালিয়ে ৫টি গোডাউন সিলগালা করেছে র‌্যাব-৩ এর একটি দল।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হাটখোলা রোডের ২৭ রাসেল সেন্টারের নিচ তলায় ইয়াছিন সাইন্টিফিক স্টোর এবং যমুনা সাইন্টিফিক স্টোর এর ভিতর লাইসেন্সবিহীন বিপুল পরিমাণ কেমিক্যাল, উচ্চমাত্রার বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত টুলুইন নামক একটি বিশেষ পদার্থ গুদামজাত রয়েছে। পরে আরও একটি ভবনে আরও তিনটি গোডাউনের সন্ধান পাওয়া যায়।

তিনি আরও বলেন, একটি আবাসিক এলাকায় ইথানল, আইসোপ্রোপাইল এ্যালকোহল, সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোফ্লোরিক এসিড, ফরসিক এসিড, হাইড্রো ক্লোরিক এসিড, ড্রাই মিথাইল সালদো, মিথানল এবং টুলুইনের মতো উচ্চমাত্রার রাসায়নিক ও বিস্ফোরক মজুদের কারণে পুরাণ ঢাকার নিমতলি ও চকবাজারের চুড়িহাট্টার মতো ভয়াবহ ঘটনার জন্ম দিতে পারতো। এসিড নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।

র‌্যাব বলছে, দুপুরে টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশের ভবনটিতে শুরু হয় অভিযান। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। গ্রেফতারকৃতরা ম্যাজিস্ট্রেট, বিসিআইসি এবং নারকোটিক্স এর কর্মকর্তাদের সামনে তাদের অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীনভাবে এসব অবৈধ কেমিক্যাল, হাইলি এক্সপ্লোসিভ পদার্থ, দাহ্য পদার্থ এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন বিপদজ্জনক পদার্থ গুদামজাত করে আসছে। এই সকল পদার্থ অত্যন্ত বিপদজ্জনক যা যে কোন মূহুর্তে আবাসিক এলাকায় যেকোন দুর্ঘটনা ঘটাতে পারে যা জানমালের ব্যাপক ক্ষতিসাধন করতে পারে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারে আবাসিক ভবনে অবৈধভাবে রাখা কেমিক্যাল বিস্ফোরণে ৭৮ জন নিহত হন। এ ঘটনার পর বেশকয়েক দিন কেমিক্যাল গুদাম সরাতে অভিযান চালায় বিভিন্ন সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

টিকাটুলির আবাসিক ভবনে বিস্ফোরকের গোডাউন!

আপডেট সময় ১১:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০