ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার চেয়ে ১০ গুণ বেশি সংক্রামক ভাইরাস মালয়েশিয়ায়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যত দিন যাচ্ছে, ততই আরও ভয়ানক হয়ে উঠছে নোভেল করোনাভাইরাস। দিন দিন ঘাতক তো হচ্ছেই, সেইসঙ্গে ধরণ বদলাচ্ছে সার্স-কোভ ২। এবার মালয়েশিয়ায় (Malaysia) এমন এক করোনাভাইরাসের সন্ধান মিলল যা ১০ গুণ বেশি সংক্রামক ও ভয়ঙ্কর।

জানা গেছে, এক ভারতীয় রেস্তোরাঁ কর্ণধার ফেরার পর তার থেকে সংক্রমিত হয়েছেন প্রায় ৪৫ জন। তিনি আবার অনেক দিন আগে দেশ থেকে ফেরার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন না মানায় পাঁচ মাসের হাজতবাসের সাজা পেয়েছেন। যে ৪৫ জন সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে তিন জনের শরীরে এই নতুন চরিত্রের করোনাভাইরাসের হদিস মিলেছে বলে জানা গেছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য কর্মকর্তা নূর হিশাম আবদুল্লাহ জানান, ভাইরাসের এমন চরিত্র বদলের জেরে ভ্যাকসিনের আবিষ্কার ও প্রভাব নিয়ে প্রশ্নচিহ্ন পড়ে গেল। ভাইরাসের প্রকৃতি বদলে গেলে ভ্যাকসিন আবিষ্কার হলে তা কতটা কার্যকরী হবে তা আলোচনা সাপেক্ষ। রবিবার তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “সাধারণ মানুষকে এবার আরও সতর্ক ও সচেতন হতে হবে। না হলে ভাইরাসের বিরুদ্ধে লড়াই ব্যর্থ হবে।”

প্রসঙ্গত, রবিবারই দেশটিতে ২৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একটা সময় করোনামুক্ত হওয়ার পথে থাকা দেশে আবার নতুন করে সংক্রমিতের সন্ধান মেলায় উদ্বিগ্ন মালয়েশিয়ার স্বাস্থ্যকর্তারা। বিষফোড়ার মতো আতঙ্ক ছড়িয়েছে নতুন প্রকৃতির ভাইরাসের সন্ধান মেলায়।

তবে শুধু মালয়েশিয়াই নয়, এই চরিত্র বদল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। যদিও তাদের দাবি, এই নয়া প্রকৃতির ভাইরাসের সংক্রমণে পরিস্থিতি অবনতি হবে কি না এখনও বলা যাচ্ছে না। তবে এর ফলে প্রতিষেধক তৈরির ক্ষেত্রে প্রভাব পড়বে। টিকা কতটা কার্যকরী হবে তা নিয়ে ভাবতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার চেয়ে ১০ গুণ বেশি সংক্রামক ভাইরাস মালয়েশিয়ায়

আপডেট সময় ০৬:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০