ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে তিন কিশোর নিহতের ঘটনায় তত্ত্বাবধায়কসহ পাঁচজন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় ওই কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন ওই কেন্দ্রেরই প্রবেশন অফিসার মুশফিকুর রহমান, শরীরচর্চা শিক্ষক ওমর ফারুক ও কারিগরি শিক্ষক শাহানুর আলম।

শুক্রবার রাতে নিহত বন্দি কিশোর রাব্বির পিতা রোকা মিয়া বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অজ্ঞাতনামা কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রকিবুজ্জামান এ মামলায় ৫ জন গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রের ১০ কর্মকর্তা, কর্মচারী ও আনসার সদস্যকে পুলিশ ডেকে এনেছিল। ওই ১০ জনের মধ্যে থেকে এই ৫ জনকে গ্রেফতার দেখানো হলো।

বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে সেখানে বন্দি তিন কিশোর মারা যায়। আহত হয় আরও ১৪ কিশোর। আহতদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কেন্দ্রের কর্মকর্তারা প্রথমে বলেছিলেন, বন্দি কিশোররা দুই ভাগে বিভক্ত হয়ে মারামারি করায় ওই হতাহতের ঘটনা ঘটে। কিন্তু পরে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তকর্তারা সেখানে গিয়ে ভিন্ন ঘটনা জানতে পারেন। হাসপাতালে চিকিৎসাধীন কিশোররাও গণমাধ্যমের কাছে অভিযোগ করে যে, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাই তাদের পিটিয়ে হতাহত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে তিন কিশোর নিহতের ঘটনায় তত্ত্বাবধায়কসহ পাঁচজন গ্রেফতার

আপডেট সময় ০২:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০