ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবমেরিনের লাইন কাটার অভিযোগে গ্রেফতার কুয়াকাটা মেয়রের ভাই

আকাশ আইসিটি ডেস্ক : 

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ ক্যাবল কেটে সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মহিপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুই ব্যক্তি হলেন- কুয়াকাটা পৌর মেয়রের ভাই হোসেন মোল্লা ও মাটি ব্যবসায়ী আবুল হোসেন।

এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা হারুন অর রশিদ পাঁচজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

রোববার দুপুরে অনুমতি ছাড়া কলাপাড়ার আলীপুরের গোড়া আমখোলাপাড়া গ্রামে বেড়িবাঁধের পাশে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি কেটে জমি ভরাট করতে গিয়ে কেটে ফেলা হয় প্রায় দুই মিটার গভীরে থাকা সাবমেরিন ক্যাবলের সঞ্চালন লাইন। এতে সারাদেশে ইন্টানেটে ধীরগতি হয়ে পড়ে।

খবর পেয়ে রাতেই বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় ১১ ঘণ্টা ইন্টারনেট সংযোগ লাইন বিচ্ছিন্ন থাকার পর রাত সাড়ে ১২টার পর ছিঁড়ে ফেলা পাওয়ার সাপ্লাই লাইন সংযোগ স্থাপন করেন প্রকৌশলীরা। এর পর স্বাভাবিক হয় ইন্টারনেট সরবরাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

সাবমেরিনের লাইন কাটার অভিযোগে গ্রেফতার কুয়াকাটা মেয়রের ভাই

আপডেট সময় ১১:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০