ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইছে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতার পক্ষে ছিল না, ছিল বিপক্ষে। সে সময় আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, লুটপাটও হয়েছিল।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনরা যে ভয় পান, সেই ভয় আর থাকবে না। এই দেশ আপনাদের, এই দেশের মাটিও আপনাদের। একজন মুসলমানের যে অধিকার আছে, ঠিক একই অধিকার আপনাদেরও আছে। এখানে সবাই সমান, সবাই একই দেশের মানুষ।

তিনি বলেন, ৭১ সালের কথা মনে আছে। তখন বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। কেন যেতে হয়েছিল, কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমাদের যুদ্ধ করতে হয়েছিল এবং আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেই আমরা দেশ স্বাধীন করেছি। এই স্বাধীনতা আমরা নিজেরাই অর্জন করেছি, কেউ করে দিয়ে যায়নি। আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হিন্দুদের মধ্যে একটি ভয় ও আতঙ্ক কাজ করে। তারা ভাবে, অন্য কাউকে ভোট দিলে পরে যদি ক্ষতি করা হয়।

তিনি বলেন, আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষের লোকেরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এবার আমাদের সামনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে। ধানের শীষে ভোট দিন। যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, যারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং আইনশৃঙ্খলার কথা বলে, তাদের হাতকে শক্তিশালী করুন।

সবশেষে তিনি সবাইকে অনুরোধ জানিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল

আপডেট সময় ০২:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬