ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’ আর নেই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তাইওয়ানের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট লি তেং হুই মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের রাজধানী তাইপের একটি হাসপাতালে মাল্টিপল অর্গান ফেইলিউরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে লি তেং হুইর বয়স হয়েছিল ৯৭ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

লি তেং হুইকে তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’ বলা হয়ে থাকে। তার জন্ম ১৯২৩ সালে তাইওয়ানে। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে পড়াশুনা করার পর ১৯৪৫ সালে তিনি তাইওয়ানে গিয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি রাজনীতিতে যোগ দেন এবং ১৯৮৪ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৬ সালে জনগণের সরাসরি ভোটে তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাইওয়ানের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নেও কাজ করেছেন তিনি।

১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লি তেং হুই। বহু-মতবাদ ও গণতন্ত্রের পক্ষে লড়াই ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে কৃতিত্ব পেয়েছিলেন লি। ক্ষমতায় থাকাকালে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পক্ষে সাংবিধানিক পরিবর্তনের নেতৃত্ব দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’ আর নেই

আপডেট সময় ০২:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০