ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

সোনারগাঁওয়ে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনে এমপি খোকার টিম

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।

মঙ্গলবার গভীর রাতে এ টিমের সদস্যরা উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া হাজী শফিউদ্দিনের লাশ দাফন সম্পন্ন করেন। এ নিয়ে ২৪টি লাশ দাফন সম্পন্ন করলেন এ টিমের সদস্যরা।

মঙ্গলবার রাতে লাশ দাফনের সময় এমপি খোকার স্বেচ্ছাসেবক টিমের লিডার মো. সানাউল্লাহ বেপারির নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. ওমর ফারুক, মো. আলি আকবর, মো. ফয়সাল, মো. গোলজার, মো. মফিজুল ইসলাম, মো. আজিজুল হক, মো. আবু কালাম, মো. রাকিব, মো. জিয়াউল, মো. মহিবুল্লাহ, মো. গাজী মাইনুদ্দিন প্রমুখ।

সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত বেকার ও ঘরবন্দি মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত রাখব।

তিনি জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনি নিজ উদ্যোগে একাধিক স্বেচ্ছাসেবক টিম গঠন করেছেন। এসব স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে তিনি রাত-দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন, আক্রান্ত রোগীকে হাসপাতালে প্রেরণ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, আক্রান্ত পরিবার ও লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

সোনারগাঁওয়ে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনে এমপি খোকার টিম

আপডেট সময় ০৪:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০