ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

হুয়াওয়ে ৭০০ কর্মী ছাটাই করছে ভারতে

আকাশ আইসিটি ডেস্ক :

হুয়াওয়ে ভারতে তাদের ৭০০ কর্মীকে ছাটাই করতে চলেছে। যা ভারতে হুয়াওয়ের কর্মী সংখ্যার অর্ধেক। একই সঙ্গে ভারতের বাজারে তাদের আয়ের লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতে চীনা অর্থনীতি বয়কট পরিস্থিতিতে কোম্পানির এমন সিদ্ধান্তের কথা ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে।

কোম্পানির নেটওয়ার্ক সহায়ক, সেলস, ফিল্ড ডিপ্লইমেন্ট, আউটসোর্সিং টিমের কর্মীরা এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে জানা গেছে। তবে গ্লোবাল সার্ভিস সেন্টার, রিসার্চ ও ডেভেলপমেন্টের কর্মীদের ছাঁটাই এর সঙ্গে কোন যোগাযোগ নেই।

বর্তমানে ভারতে চীনা পণ্য বর্জন ও বিশ্বব্যাপী চীনা টেকনোলজি ব্যবহারে নিরাপত্তার অভাবের আবহে কোম্পানি হয়তো এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।

সূত্র মারফত জানা গেছে, কোম্পানি সরাসরি তাদের প্রায় ৭০০ জন কর্মীকে ছাঁটাই করবে এবং সেই সাথে সাথে শতাধিক থার্ড পার্টি ফার্মের কর্মী কাজ হারাবে।

উল্লেখিত, রিসার্চ ও ডেভেলপমেন্টের সাথে জড়িত কোন কর্মীর ছাঁটাই হবে না। যদিও কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে সরাসরি কিছু বলা হয়নি।

কর্মী ছাঁটাই ছাড়াও, হুয়াওয়ে চলতি বছরে ভারতে তাদের আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৫০ শতাংশ হ্রাস করছে। কোম্পানি ২০২০ তে ভারতের বাজারে প্রায় ৩৫০-৫০০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে। কিন্তু এর আগে কোম্পানি প্রায় ৭০০-৮০০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা রাখত।

এছাড়াও ভারত সরকার তাদের মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলোকে ফোরজি পরিষেবার জন্য হুয়াওয়ের বদলে স্থানীয় ভারতীয় কোম্পানির তৈরি প্রয়োজনীয় জিনিস ব্যবহার করতে বলেছে। ফলস্বরূপ তামিলনাডু সার্কেলে এয়ারটেল চীনা কোম্পানিটির সঙ্গে ব্যবসার ইতি টেনেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হুয়াওয়ে ৭০০ কর্মী ছাটাই করছে ভারতে

আপডেট সময় ১০:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০