ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় ফেন্সিডিলসহ মা-ছেলে আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ায় ফেন্সিডিলসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব। রবিবার সকাল সোয়া ৯টার দিকে সদরের উত্তর চেলোপাড়ার শেখপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদরের উত্তর চেলোপাড়ার মৃত সামাদ শেখের স্ত্রী পিয়ারা বেগম (৫৫) ও তার ছেলে সুরুজ শেখ (৩২)।

রবিবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ ওই মা-ছেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের মাদক ব্যবসায়ী দাবি করে বগুড়া র‌্যাব-১২ সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন থেকেই জেলার বিভিন্ন এলাকায় তারা মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় ফেন্সিডিলসহ মা-ছেলে আটক

আপডেট সময় ০৯:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০