ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেনজির হত্যা: পারভেজকে গ্রেফতারে পরোয়ানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দুই সিনিয়র পুলিশ কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে পলাতক দেখিয়ে তাকে গ্রেফতারে পরোয়না জারি করা হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত এ রায় ঘোষণা করে। খবর ডন অনলাইনের। রায়ে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে রাওয়ালপিন্ডির সাবেক পুলিশ প্রধান সাউদ আজিজ এবং রাওয়াল শহরের পুলিশ সুপার খুররম শাহজাদকে। তারা দুজনেই বর্তমানে গ্রেফতার রয়েছেন।

২০০৭ সালে বেনজির ভুট্টো নিহত হওয়ার সময় রাওয়ালপিন্ডিতে উল্লেখিত দায়িত্বে ছিলেন এই দুই পুলিশ কর্মকর্তা।

আদালত তাদের পাকিস্তানের দণ্ডবিধির ১১০ ধারায় ১০ বছর করে এবং ২০১ ধারায় সাত বছর করে কারাদণ্ড দিয়েছে। এছাড়া তাদের পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফসহ পাঁচজনকে পলাতক ও তাদের সব সম্পত্তি বাজেয়াফত করার নির্দেশ দিয়েছে। বাকি চারজন হলেন, বায়তুল্লাহ মেহসুদ, আহমেদ গুল, ইকরামুল্লাহম আবদুল্লাহ এবং ফয়জুল্লাহ। এর মধ্যে মোশাররফকে পলাতক ঘোষণা করে তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছে আদালত।

এছাড়া রায়ে তেহরিকে তালেবানে পাকিস্তানের (টিটিপি) সন্দেহভাজন সদস্য এমন পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তারা হলেন- রাফাকাত হোসাইন, হোসাইন গুল, শের জামান, আইতাজ শাহ এবং আবদুল রশিদ।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত বাগ এলাকায় বন্দুক ও বোমা হামলায় নিহত হন। এ সময় তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আরও ২৩ কর্মী নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেনজির হত্যা: পারভেজকে গ্রেফতারে পরোয়ানা

আপডেট সময় ১০:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭