ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফলাফল পজিটিভ, তবুও অনেক পথ বাকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস মহামারির মধ্যে প্রথম সুখবর দিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়। তাদের তৈরি করোনার ভ্যাকসিনের ট্রায়ালে সফলতা মিলেছে। এমন খবরের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ফলাফল পজিটিভ তবুও এখনো অনেক পথ বাকি রয়েছে। খবর আল জাজিরার।

জেনেভায় সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের পরিচালক ড. মাইক রায়ান বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা আশানুরূপ। তবে করোনার সঙ্গে যুদ্ধে জেতার জন্য আরও বেশ কিছু কাজ বাকি আছে। যেগুলি অতি দ্রুততার সঙ্গে করতে হবে।

তিনি বলেন, ‘ফলাফল পজিটিভ। তবে এখনও অনেকটা পথ যাওয়া বাকি। এখন রিয়েল ওয়ার্ল্ড ট্রায়াল শুরু হবে। এবার আরও বড় মাত্রায় ট্রায়াল করতে হবে। বিশ্বে এই মুহূর্তে করোনার সম্ভাব্য ২৩টি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসুস বলেন, যে দেশ বা যে সংস্থাই করোনার ভ্যাকসিন আনুক না কেন, তা যেন সবাই পায়, তা নিশ্চিত করতে হবে। বিশ্বের সমস্ত মানুষকে এই ভাইরাসের হাত থেকেই বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ফলাফল পজিটিভ, তবুও অনেক পথ বাকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৫:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০