ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বগুড়ায় ডিবির অভিযানে ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়া ডিবি পুলিশের পৃথক অভিযানে প্রাইভেট কারসহ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় এ অভিযান পরিচালনা করে বগুড়া ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী জানান, বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে দিনাজপুর হতে ঢাকাগামী একটি সাদা রংঙের প্রাইভেটকারের পেছন ডালায় স্কুল ব্যাগের ভেতর থেকে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সময় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুরের আব্দুল বারী (৪৫), পূর্ব ফতেহপুরের নাহিদ আহম্মেদ ফারুক (৩৫), মধ্যম মাগুরিয়া মোহাম্মদ আলীকে (৫৫) আটক করে। এরপরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে বগুড়া শহরের ভাটকান্দি এলাকা হতে ১শ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩২) ও তার স্ত্রী মোছা. শারমিন আক্তারকে (২৮) গ্রেফতার করে। তারা বগুড়া সদরের নাটাইপাড়া দক্ষিণ পাড়ার বাসিন্দা হলেও বসবাস করতো ভাটকান্দি উত্তরপাড়ায় ভাড়া থাকতো।

এছাড়া জেলার সোনাতলা থানার দিগদাইর ইউনিয়নের মহিচরণ গ্রাম হতে ১ কেজি গাঁজাসহ গাবতলী উপজেলার নারুয়ামালা আশরাফুল ইসলাম ওরফে আশরাফ আলী (৪৬), আমলীচুকাই (কাগইল) গ্রামের হেলাল প্রাং (৩০), সোনাতলা থানার উত্তর সুখানপুকুর বাঁশহাটার সাইফুল আলম (৬৩), মহিচরণ মধ্যপাড়ার আব্দুর রশিদ সরদার (৫৯), বুজরুক মাঝিড়া মন্ডলপাড়ার আমিনুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ডিবির অভিযানে ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৮:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০