ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক বছর পিছিয়ে গেল এশিয়া কাপ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে এক বছর পিছিয়ে গেল এশিয়া কাপ।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসি’র নির্বাহী বোর্ডের মিটিং শেষে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপের এবারের আসর। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা, দেশভিত্তিক কোয়ারেন্টিন বাধ্যবাধকতা, স্বাস্থ্য ঝুঁকি এবং বাধ্যতামূলক সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে এসিসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সালে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আগামী বছরের জুন মাসেই আসর আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। এছাড়া আসন্ন আসরের আয়োজক দেশের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপের আসন্ন আসরের আয়োজক স্বত্ব শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) হাতে তুলে দিয়েছে। ফলে ২০২১ সালে এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। তবে এর বদলে ২০২২ এশিয়া কাপের আয়োজক হবে পিসিবি।

এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবারের এশিয়া কাপ বাতিলের ইঙ্গিত দিয়েছিলেন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় পিসিবি। তাদের দাবি, এশিয়া কাপ স্থগিত হয়নি। তাছাড়া, এশিয়া কাপ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত জানানোর এখতিয়ার শুধু এসিসি’র সভাপতির।

এসিসি’র বর্তমান সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বর্তমানে চিকিৎসা নিতে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিসিবি। এর মধ্যেই এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানা গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক বছর পিছিয়ে গেল এশিয়া কাপ

আপডেট সময় ০৯:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০