ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। তবে সব ধরণের হুমকি মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যাত্রী নিরাপত্তা ও পরিবহনের নিরাপত্তা ঠিক মতো দিচ্ছি। কোথাও কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির খবর পাওয়া যায়নি।
নিরাপত্তার পাশাপাশি যানজটে পড়ে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সে ব্যবস্থা আমরা করেছি।

এ কে এম শহীদুল হক বলেন, রাস্তায় বড় কোনো সমস্যা নেই, কোথাও যানজট নেই। মানুষের যে ভোগান্তি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকবে-সে ধরণের পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। আমরা সকলে মিলে কাজ করছি। আশাকরি, আগামী দুইদিনও সমস্যা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআই মো. আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই: আইজিপি

আপডেট সময় ০৭:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭