ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুজ্জামান (৩৩) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় শনিবার বিকালে আহতের বড় ভাই রাসেল বাদী হয়ে সন্ত্রাসী মুন্না ওরফে নীলয় (২২), মামুন (২৭) ও খোরশেদসহ (৫০) অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর ভাগিনা সন্ত্রাসী মুন্না ওরফে নীলয় ও তার সহযোগীরা, গত ২৯জুন মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালির ছোট কৃষনার্দী মসজিদের সামনে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নুরুজ্জামানকে আহত করে।

পরে এলাকাবাসী আহত নুরুজ্জামানকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শরীরের অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে এলাকাবাসী জানান, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর ছত্রছায়ায় তার ভাগিনা সন্ত্রাসী মুন্না ওরফে নীলয় ও মামুন এবং তার বোন জামাই খোরশেদ এলাকার মানুষের ওপর প্রতিনিয়তই অত্যচার চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. শরীফ মিয়া বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় ০৬:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০