ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়াহাবসহ ২ চিকিৎসকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

সর্বনাশা কোভিড-১৯ কেড়ে নিল আরও দুই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাণ।

তারা হলেন-হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক এম এ ওয়াহাব।

অপরজন রাজধানীর আল রাজী হাসপাতালের সাবেক পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর ল্যাব এইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. এমএ ওয়াহাব।

তিনি একাধিকবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি ছিলেন।

এর আগে রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. রুহুল আমিন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এফডিএসআরের হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৫৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮জন চিকিৎসক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়াহাবসহ ২ চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০