ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কপিরাইট ইস্যুতে শাকিব খানের বিরুদ্ধে থানায় জিডি

আকাশ বিনোদন ডেস্ক : 

চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান।

সোমবার (২৯ জুন) বিকেলে গুলশান থানায় জিডি’টি করা হয়েছে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাকিব খানের বিরুদ্ধে কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করে ‘পাগল মন’ গান ব্যবহারের অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে। গানটির গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাসসহ তিনজনের পক্ষে দিলরুবা খান এই জিডি করেন। এখন বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

সাধারণ ডায়েরিতে দিলরুবা খান জানিয়েছেন, তাদের অনুমতি ছাড়াই গানটির পিক দুই লাইন শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ সিনেমার গানে ব্যবহার করেছেন। পরে তা ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেছেন ও এই গান একটি বিজ্ঞাপনে দিয়েছেন।

এর আগে গত রোববার (২৮ জুন) শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমায় অনুমতি ছাড়া ‘পাগল মন’ গানটি ব্যবহার করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে দিলরুবা খানের পক্ষে আইনজীবী ওলোরা আফরিন অভিযোগে দায়ের করেছেন। এতে একটি মোবাইল অপারেটরের ৫ কর্মকর্তার নামও উল্লেখ করা হয়।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহৃত এই গানে কণ্ঠ দেন অশোক সিং। নতুন করে কথা লেখার পাশাপাশি সুর করেন লিংকন। গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মেলান শাকিব খান ও শবনম বুবলী।

২০১৯ সালের ৩০ মে শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে রিমেক ভার্সনটি প্রকাশ পায়। গত বছর ঈদুল ফিতরে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কপিরাইট ইস্যুতে শাকিব খানের বিরুদ্ধে থানায় জিডি

আপডেট সময় ১১:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০