ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে ছবির উত্তরের খোঁজে তোলপাড় সোশ্যাল মিডিয়া

আকাশ নিউজ ডেস্ক: 

প্রথম দেখায় সত্যি বোঝার উপায় নেই। সেই মজা ছড়িয়ে দিতেই ভারতের ফরেস্ট সার্ভিসের কর্মকর্তা সুশান্ত নানাদা একটি ছবি শেয়ার করেছিলেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে।

ছবিটিতে দেখা যাচ্ছে গাছের গুঁড়ি পড়ে রয়েছে। তার নীচ থেকে বেরিয়ে রয়েছে মানুষের পায়ের আকৃতির মত একটা কিছু। যার পাঁচটা আঙুল রয়েছে ও রয়েছে নখ আকৃতির বস্তু।

তবে সেটা যে মানুষের পা নয়, তা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে সেটা কী ? প্রশ্ন করেছিলেন সুশান্ত নানাদা। এর উত্তরে যে জবাবগুলো পাওয়া গেল, তা আসলেই চমকপ্রদ।
ছবিটা দেখে এক নেটিজেন বলেন ওটা গোরিলার পা। অন্য একজন অবশ্য বলেন কোনও রাজনীতিকের? যার গ্যাংগ্রীণ হয়েছে। আরেক ট্যুইটার ব্যবহারকারীর সরস জবাব ছিল এমন একজনের পা, যার তখনই পেডিকিওর বা পায়ের যত্ন নেওয়া দরকার।

এই পা কার, সেই খোঁজে চলে আসে ইয়েতির নাম পর্যন্ত। একজন ট্যুইটার ব্যবহারকারী বলেন, এই পা টা নিশ্চই ইয়েতির। কেউ কেউ বলেন ছবিটি ফটোশপ করা হয়েছে।

এরপরেই আসল তথ্য সামনে আনেন ওই ফরেস্ট অফিসার। তিনি বলেন কোনও অনুমানই সঠিক হয়নি। এটি মানুষ বা কোনও পশুর পা নয়। এটি একধরণের ছত্রাক। যার নাম জাইলারিয়া পলিমরফা। চলতি ভাষায় একে বলা হয় মৃত মানুষের পা বা ডেড ম্যানস ফিঙ্গার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে ছবির উত্তরের খোঁজে তোলপাড় সোশ্যাল মিডিয়া

আপডেট সময় ১২:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০