ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। সোয়াদ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, গত ১২ জুন করোনা উপসর্গ দেখা দেয় সোয়াদের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সোয়াদের মৃত্যুর খবর নিশ্চিত করলেও তিনি কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করেননি।

সিরাজুল ইসলাম বলেন, আমাদের কর্মকর্তাদের করোনা চিকিৎসার জন্য আনোয়ার খান মর্ডান হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছে। সোয়াদকে কেন হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলো বিষয়টি বুঝতে পারছি না।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, গত ১৫ জুন এখানকার কর্মকর্তাদের চিকিৎসার জন্য আনোয়ার খান মর্ডান হাসপাতালের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ব্যাংক। সোয়াদ তার আগেই করোনা ভাইরাস আক্রান্ত হন। সে সময় কোথাও আইসিইউ পাওয়া না যাওয়ায়, তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুম শেখ ফরিদ উদ্দিন সোয়াদের পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ১২:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০