ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্যাংকে লেনদেনে নতুন সময়, ‘রেড জোনে’ শাখা বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। সরকার ঘোষিত তবে ‘রেড জোনে’ ব্যাংক বন্ধ থাকবে। তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত থাকলেও সেখানে ব্যাংক খোলা থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে সরকার লাল (রেড), হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করছে। লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি থাকবে ব‌লে ঘোষণা দি‌য়ে‌ছে সরকার। প‌রি‌প্রে‌ক্ষি‌তে ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন ‌নি‌র্দেশনা অনুযায়ী, দৈনিক লেনদেন সময়সূচী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন পরবর্তী ব্যাং‌কের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাং‌কের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংকে লেনদেনে নতুন সময়, ‘রেড জোনে’ শাখা বন্ধ

আপডেট সময় ০৬:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০