ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তিন বছর আগেই বিয়ে করেছেন মোনালি ঠাকুর

আকাশ বিনোদন ডেস্ক:

তিন বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর। বিয়ের পর ৩ বছর ধরে স্বামী মাইক রিকটার এবং তিনি বিষয়টি গোপন করেই রেখেছিলেন। এতদিন ধরে গোপনে রাখার পর এবার বিয়ের বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, ২০১৬ সালে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। ওই বছরই খ্রিস্টমাসে ইউরোপিয়ান ব্যবসায়ী মাইক তাকে প্রস্তাব দেন। মাইকের প্রস্তাব পাওয়ার পরপরই নিজের সম্মতি জানান মোনালি। ২০১৬ সালে মাইকের প্রস্তাব পাওয়ার পর ২০১৭ সালেই তারা বিয়ে সেরে ফেলেন।

কিন্তু বিয়ের পর ৩ বছর ধরে তা গোপন করে রাখেন বলে জানান মোনালি। উপযুক্ত সময় এলে সবাইকে সবকিছু জানাবেন বলে স্থির করেন। সেই উপযুক্ত সময় হতে হতেই ৩ বছর কীভাবে কেটে যায়, তা বুঝতে পারেননি বলে জানান মোনালি। তবে গোপনে যে মাইকের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন, তা জানার পর বন্ধু এবং সহকর্মীরা তার উপর অনেকেই ক্ষেপে যাবেন বলে মজা করে জানান মোনালি।

জি নিউজকে মোনালি ঠাকুর বলেন, আমি সামাজিক মাধ্যমে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা দিইনি। কিন্তু লোকজন ইতোমধ্যে এটা বুঝে ফেলছে। বেশ কয়েকবার আমার ইনস্টাগ্রাম ছবিতে বেখেয়ালবশত আমার আঙুলে আংটি দেখে সবাই প্রশ্ন করেছে, এটা আমার বিয়ের আংটি ছিল কিনা। অর্থাৎ, মাইক ও আমি তিন বছর ধরে বিয়ের খবরটা লুকিয়ে রাখতে সফল হয়েছি।

মোনালি ঠাকুর জনপ্রিয় লিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ২’-এর মাধ্যমে প্রথম তার প্রতিভার জানান দেন। বলিউডে তার প্রথম হিট গান ‘জারা জারা টাচ মি’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি সাফল্যের অনন্য উচ্চতায় উঠেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন বছর আগেই বিয়ে করেছেন মোনালি ঠাকুর

আপডেট সময় ১০:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০