ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

সস্ত্রীক করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধমন্ত্রী, সঙ্গে পিএসও

আকাশ জাতীয় ডেস্ক:

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। এছাড়া তার একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের দেহেও করোনার সংক্রমণ পাওয়া গেছে।

শুক্রবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরেই মন্ত্রী, তার স্ত্রী এবং পিএসের শরীরে অসুস্থতার লক্ষণ ছিল। পরে বৃহস্পতিবার তারা নমুনা পরীক্ষা জন্য দেন। শুক্রবার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। তবে তাদের শারীরিক অবস্থা এখনো ভালো আছে। তারা বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী এবং তার পরিবার করোনা থেকে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া বেশ কয়েক সংসদ সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। এ সময় মারা গেছে একদিনে সর্বোচ্চ ৪৬ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৫ জনে। এছাড়া এসময়ে নতুন শনাক্তের তালিকায় তিন হাজার ৪৭১ জন মানুষ যুক্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮১ হাজার ৫২৩জন। আর নতুন সুস্থ হয়েছেন ৫০২ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

সস্ত্রীক করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধমন্ত্রী, সঙ্গে পিএসও

আপডেট সময় ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০