ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা উপসর্গ: ঘরে লাশ ফেলে পালালেন স্বজনরা

আকাশ জাতীয় ডেস্ক:  

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সোহরাব হোসেন হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মৃত ওই বৃদ্ধের মরদেহ ঘরে রেখে পালিয়েছেন স্বজনরা বলে জানা গেছে।

রোববার দিনগত রাতে উপজেলার রাজপাশা গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

মৃত সোহরাব হোসেন ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তিনি উপজেলার রাজপাশা গ্রামের মৃত আবদুল গফ্ফার হাওলাদারের ছেলে।

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাজপাশা গ্রামের বৃদ্ধ সোহরাব হোসেন ঢাকা থেকে গত শনিবার সর্দি-জ্বর নিয়ে বাড়িতে আসেন। ওই দিনই তিনি গুরুতর অসুস্থবোধ করলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রোববার রাতে তিনি হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

করোনা আক্রান্ত সন্দেহে স্বজনরা মরদেহ ঘরে ফেলে রেখে পালিয়ে যান। স্থানীয়রা উপজেলা ও থানা প্রশাসনকে খবর দিলে ইউএনও নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামসহ থানা পুলিশ রাতে ঘটনাস্থলে উপস্থিত হন।

মরদেহ উদ্ধার করে মেডিকেল দল করোনা সংক্রমণ পরীক্ষার নমুনা সংগ্রহ করে। প্রশাসন পরিবারের স্বজন কাউকে না পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলুর সহায়তায় ওই বৃদ্ধের মরদেহ গোছল ও জানাজার পর রাত ১২টার দিকে ওই বৃদ্ধের লাশ দাফনসম্পন্ন হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বলেন, করোনার সংক্রমণের ভয়ে পরিবারের স্বজনরা মরদেহ ফেলে পালিয়েছে। উপজেলা প্রশাসন যথাযথ নিয়ম মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করেছে। আমি মরদেহ গোছল ও জানাজা পড়িয়েছি। কিন্তু দুর্ভাগ্য স্বজনরা কেউ কাছে আসেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা তা এখনও আমরা নিশ্চিত নই। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, মৃত ওই ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত নই। তবে করোনার ভয়ে পরিবারের স্বজনরা তার মরদেহ ফেলে পালিয়েছেন। এটি দুঃখজনক। খবর পেয়ে প্রশাসন গিয়ে স্বাস্থ্যবিধি মেনে গভীর রাতে মরদেহ দাফন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা উপসর্গ: ঘরে লাশ ফেলে পালালেন স্বজনরা

আপডেট সময় ০৪:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০