ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘাটতি পোষাতে ৬ সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হলেও এরই মধ্যে খেলা ফেরাতে তোড়জোড় শুরু করেছে ক্রিকেট বোর্ডগুলো। সবাই মাঠে ফিরলে একই পথ ধরতে হবে বাংলাদেশকেও। তবে ঠিক কবে নাগাদ ক্রিকেটীয় কার্যক্রম শুরু করবে তা এখনো নির্দিষ্ট করেনি বিসিবি। কিন্তু দীর্ঘদিন খেলাধুলার বাইরে থাকায় ক্রিকেটারদের ফিটনেসের যে ঘাটতি পড়েছে, তা পোষাতে ৬ সপ্তাহের ক্যাম্প করতে চায় বোর্ড।

করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ আছে ক্রিকেট। প্রাণঘাতী এই ভাইরাস নির্মূল না হতেই আবার মোঠে ফিরছে ব্যাট-বলের লড়াই। পরিস্থিতি স্বাভাবিক না হলেও ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজ দিয়ে আগামী জুলাইয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।

আপাতত আন্তর্জাতিক ম্যাচের ভাবনা না থাকলেও খেলোয়াড়দের অনুশীলনে ফেরাতে চাচ্ছে বিসিবি। দীর্ঘিদিন ঘরবন্দী থাকার ফলে ক্রিকেটারদের শারীরিক, মানসিক ও কৌশলগত যে ঘাটতি হয়েছে তা পূরণ করতে ৬ সপ্তাহের ক্যাম্প করতে চায় টাইগার বোর্ড। এমনটাই জানিয়েছেন বেোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘এখনো নিশ্চিত না কবে ক্রিকেট ফিরবে। করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। তবে মাঠে ফিরলে ৬ সপ্তাহের ক্যাম্প করা প্রয়োজন। সেটি হলে আমার বিশ্বাস এই দীর্ঘ বিরতির যে শারীরিক, মানসিক ও কৌশলগত ঘাটতি তা প্রাথমিকভাবে পুষিয়ে নেওয়া সম্ভব। এতে তিন ফরম্যাটের জন্যই একটি দল প্রস্তুত করা যাবে।’

এই ৬ সপ্তাহ কোন প্রক্রিয়ায় কাটবে সেটিও জানিয়েছেন নান্নু, ‘শুরুতে ৩ সপ্তাহ চলবে ফিটনেস ট্রেনিং। সেটি শেষ করে দুই সপ্তাহ থাকবে স্কিল ট্রেনিং। বাকি এক সপ্তাহ সবকিছু এক সঙ্গে করা হবে। এতে করে এতোদিন তারা বাসায় যা করেছে সেই ধারাবাহিকতা পুরোদমে ধরে রাখা সম্ভব হবে।’

‘আমরা জাতীয় দল, এ দল, এইচপি, অনূর্ধ্ব-১৯ সবার জন্যই এই ক্যাম্প আয়োজন করার চিন্তা করেছি। তবে একসাথে তো সম্ভব হবে না। পরিস্থিতি ও গুরুত্ব বিবেচনায় যে দলের আগে প্রয়োজন হবে সেভাবেই করা হবে।’- সাথে যোগ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘাটতি পোষাতে ৬ সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল

আপডেট সময় ০৯:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০