ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক

অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক প্রধান তথ্য কমিশনার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যানে অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূ আক্রান্ত হয়েছে। এছাড়া তার গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার বিকালে অধ্যাপক গোলাম রহমান নিজেই এই তথ্য দিয়েছেন।

তিনি জানান, গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করালে অধ্যাপক গোলাম রহমানসহ আরও ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনিসহ করোনায় আক্রান্ত চারজন গুলশানের নিকেতনের বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান অধ্যাপক গোলাম রহমান। তবে তার স্ত্রী নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেয়ার চেষ্টা চলছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক।

তিনি আরও বলেন, আমাদের চারজনের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। আমার শারীরিক অবস্থা আগের চেয়ে বেটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৬:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০