ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের নারীসহ ২ জন মুকসুদপুরে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের নারীসহ দুই সদস্যকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব-৮-এর সদস্যরা।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের রতন সিকদারের ছেলে সেন্টু সিকদার (৪৫) ও যাত্রাবাড়ী গ্রামের রব মোড়লের স্ত্রী নার্গিস বেগমকে (৪০) গ্রেফতার করে।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর র‌্যাব-৮-এর অধিনায়ক কোম্পানি কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন এবং প্রাপ্ত গোপন তথ্যসমূহের সত্যতা পাওয়া যায়।

এতে বলা হয়, ওই চক্রের লিবিয়া অংশের অন্যতম প্রধান মানবপাচারকারী মো. বশির শিকদার (৩৫) গ্রেফতারকৃত আসামি সেন্টু শিকদারের ভাই ও অন্যজন মো. সেলিম শেখ (৩৫)। চক্রটি লিবিয়া প্রবাসী মো. বশির শিকদার ও মো. সেলিম শেখের নেতৃত্বে লিবিয়ার বন্দিশালায় পাচারকৃত বাংলাদেশি যুবকদেরকে অর্ধাহারে-অনাহারে রেখে নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতন করে। গ্রেফতারকৃত মো. সেন্টু শিকদার ও মোছা. নার্গিস বেগমসহ বাংলাদেশে অবস্থানরত পাচারকারীরা ভিকটিমদের নিকটাত্মীয়দের কাছ থেকে টাকা উত্তোলন করে।

গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ মোতাবেক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

উল্লেখ্য, লিবিয়ায় গুলি করে দুই যুবককে হত্যা ও অপর যুবককে আহত করার ঘটনায় সোমবার ১ জুন গোপালগঞ্জের মুকসুদপুর থানায় তিন মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিহত সুজন মৃধার পিতা কাবুল মৃধা। ওই মামলার আসামি দালাল রব মোড়লের স্ত্রী নার্গিস বেগম ও সেন্টু সিকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের নারীসহ ২ জন মুকসুদপুরে গ্রেফতার

আপডেট সময় ১০:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০