ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’:ফরিদা খানম কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প

সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই

আকাশ জাতীয় ডেস্ক :

নীলফামারীর সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুই সদস্য গুরুতর আহত হন।

বিকালে উপজেলার শহীদ ডা. জিকরুল হক সড়কের খালেদ মার্কেটের সামনে এ হামলা হয়। ছিনিয়ে নেয়া মহসিন আলী মন্টু প্রতারণা মামলার আসামি। তিনি সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা। শহরের খালেদ মার্কেটে তার গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠান আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিবিআইয়ের একটি টিম নারায়নগঞ্জ থেকে সৈয়দপুরে আসামি মহসিনকে গ্রেপ্তার করতে আসে। তাকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে পেয়ে গ্রেপ্তার করে মাইক্রোবাসে তোলার সময় মহসিন ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার করে বিশৃঙ্খলা তৈরি করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধারে ছুটে আসেন। এতে হামলার শিকার হন পিবিআই সদস্যরা। সাধারণ মানুষ ভুয়া ডিবি পুলিশ ভেবে পিবিআইয়ের মাইক্রোবাসটিও ভাঙচুর করে ও তাদের আটক করে পিটিয়ে আসামি ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ পিবিআই সদস্যদের উদ্ধারসহ ভাঙচুর করা মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা থানার একটি মামলায় পিবিআইয়ের কয়েক সদস্য সৈয়দপুর এসে মহসিনকে আটক করেন। এ সময় আটক ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাদের মারধর করেন। একই সঙ্গে পিবিআইয়ের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেন তারা।

তিনি আরো বলেন, খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিবিআইয়ের গাড়িচালকসহ চার সদস্যের টিম ও গাড়িটি উদ্ধার করে। এ সময় আহত দুই পিবিআই সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। যারা আসামিকে ছিনিয়ে নিতে পিবিআই সদস্যদের আহত করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। পলাতক আসামিকে ধরতেও অভিযান শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল

সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই

আপডেট সময় ০৬:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬