ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

করোনাতে একদিনে পুলিশে সর্বোচ্চ আক্রান্ত ৩২৪,মোট ৫৮৩১,মৃত্যু ১৭

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে আইনশৃঙ্খলার এই বাহিনীতে মোট ৫ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশে আক্রান্তের বিষয়ে আপডেট করা তথ্য থেকে এসব জানা গেছে। এর আগে গত ১৬ মে একদিনে পুলিশ বাহিনীতে সর্বোচ্চ ২৪১ জন আক্রান্ত হয়েছিলেন। পুলিশ সদরদফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৭ সদস্য মৃত্যুবরণ করেছেন।

এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২ হাজার ১২২ জন পুলিশ সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন। এছাড়া এ পর্যন্ত পুলিশের মোট এক হাজার ৬৪০ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫ হাজার ৫৫৯ জন পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

করোনাতে একদিনে পুলিশে সর্বোচ্চ আক্রান্ত ৩২৪,মোট ৫৮৩১,মৃত্যু ১৭

আপডেট সময় ০৪:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০