ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের জয়পুরে পঙ্গপালের হানার কয়েকটি ভিডিও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের মধ্যেই ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল হানা দিয়েছে ভারতে।

পঙ্গপালের ঝাঁক সাধারণত ভারতে রাজস্থানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় হানা দেয়। কিন্তু এবার ফসলধ্বংসকারী এই পতঙ্গ জয়পুর শহর পর্যন্ত পৌঁছে গেছে।

সোমবার শহরের আবাসিক এলাকাগুলোতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ঢুকে পড়ে। এতে মানুষের সামনে এক অস্বাভাবিক দৃশ্যপট তৈরি হয়ে যায়।

জয়পুরে পঙ্গপালের হানা দেয়ার কয়েকটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে, শহরের ভবনের ছাদগুলো দখলে নিয়েছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। ছাদের রেলিং, সিঁড়ি, পানির ট্যাঙ্ক ও এয়ার কন্ডিশনার মেশিনের ওপর গিজগিজ করছে পঙ্গপালের দল। কেউ একজন লাঠি দিয়ে সেগুলো তাড়ানোর চেষ্টা করছেন।

আরেকটি ভিডিও জয়পুর শহরের বাণিজ্যিক এলাকার। সেখানে পঙ্গপালের হানার কারণে দোকানপাটগুলো বন্ধ রাখা হয়েছে।

অন্য একটি ভিডিওতে দেখা গেছে, জয়পুরের আকাশে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল উড়ছে। আর লোকজন থালা পিটিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করছেন।

আরেকটি ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, তিনি জীবনে কখনও এরকম দৃশ্য দেখেনি। খুবই বিপদজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা।

ভারতে হানা দেয়া পঙ্গপালকে ‘পাকিস্তানের দল’ বলেও মন্তব্য করতে শোনা যায় ওই ব্যক্তিকে।

২০১৯ সালেও একবার পঙ্গপালের দল ভারতে হানা দিয়েছিল। তবে এবারের দলটি গতবারের থেকে তিন গুণ বড়।তাই ক্ষতির আশঙ্কাও বেশি।

যদিও দিল্লি, হরিয়ানার চাষিরা শেষবার কবে পঙ্গপালের হানা দেখেছেন তা মনে করতে পারছেন না।

গত বছর রাজস্থানের ১২টি ছয় লাখ ৭০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট করেছিল পঙ্গপালের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের জয়পুরে পঙ্গপালের হানার কয়েকটি ভিডিও

আপডেট সময় ০১:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০