ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ-গুলি বর্ষণ, ইউপি চেয়ারম্যান আটক

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন গ্রুপ ও স্থানীয় নেতা বজলুর রশীদ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মতিন গ্রুপের সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও বাড়ী ভাংচুর করে। এ ঘটনায় ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার ধারাবারিষা ইউনিয়েনের ঝাউপাড়া বিন্দাগ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও স্থানীয়রা জানান, করোনা ভাইরাস সংক্রমণ শুরু থেকে ত্রাণ বিতরণ নিয়ে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী বজলুর রশীদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান গ্রুপ ও বজলুর রশীদ গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান গ্রুপের সমর্থকরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মতিন গ্রুপের সমর্থকরা বজলুর রশীদের বাড়ীতে হামলা করে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং এলাকায় পুলিশ মোতায়েন করে।

এ ঘটনায় ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ-গুলি বর্ষণ, ইউপি চেয়ারম্যান আটক

আপডেট সময় ০৯:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০