ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচারপতি মানিকের বক্তব্য সংবিধান লঙ্ঘন ও আদালত অবমাননা: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও প্রধান বিচারপতিকে নিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য সংবিধান লঙ্ঘনের শামিল এবং আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সব বিচারপতির সর্বসম্মতিক্রমে ষোড়শ সংশোধনী বাতিলের রায় হয়েছে। এই বিষয়ে প্রশ্ন তুলে, যে ভাষায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কথা বলেছেন, তাতে মনে হয় না যে তার বিচারপতি হওয়ার যোগ্যতা ছিল। তিনি বলেন, রায় নিয়ে প্রশ্ন তোলা আদালত অবমাননা এবং প্রধান বিচারপতিকে নিয়ে যে ব্ক্তব্য দিয়েছেন তা সংবিধান লঙ্ঘনের শামিল।

শনিবার দুপুরে এক আলোচনা সভায় ষোড়শ সংশোধনীর রায় ও রায়ের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি এস কে সিনহার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই বলে বক্তব্য দেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘স্বাধীনতা পরিষদ আয়োজিত’ আলোচনা সভায় বিচারপতি মানিক আরও বলেন, ষোড়শ সংশোধনী মামলার সঙ্গে সম্পৃক্ত না এমন অনেক কথা তিনি (প্রধান বিচারপতি) অবজারভেশনে বলেছেন, প্রধান বিচারপতির কাজ রাজনীতি করা না। যে প্রধান বিচারপতি রাজনীতি করে সেটা তার অযোগ্যতা।

মানিকের দাবি, ২৫ দিনে ৪০০ পৃষ্ঠার রায় কোনোভাবেই লেখা সম্ভব নয়। তিনি বলেন, উনি (প্রধান বিচারপতি) মাত্র ২৫ দিনের মধ্যে ৪০০ পৃষ্ঠার কথা লিখেছেন, যেটা অসম্ভব, যেটা হতে পারে না। এটা তার লেখা রায় মোটেও নয়।

বক্তব্যে প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বিচারপতি মানিক বলেন, সবচেয়ে বড় কথা, তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার করো না, যেটা বিশ্ববাসী স্বীকার করে।

মানিকের ওই বক্তব্যের একদিন পর বিএনপির মহাসচিব বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব বিচারপতির সর্বসম্মতিক্রমে ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন। এই বিষয়ে প্রশ্ন তুলে, যে ভাষায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কথা বলেছেন, তাতে মনে হয় না যে তার বিচারপতি হওয়ার যোগ্যতা ছিল।

ফখরুল বলেন, আদালত নিয়ে এবং প্রধান বিচারপতিকে যে ভাষায় তিনি (মানিক) যা বলেছেন, তা স্পষ্টত আদালত অবমাননা এবং সংবিধান লঙ্ঘনের শামিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিচারপতি মানিকের বক্তব্য সংবিধান লঙ্ঘন ও আদালত অবমাননা: ফখরুল

আপডেট সময় ১২:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭