ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুমিনুলের অনুপ্রেরণা সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বর্তমানে টেস্ট ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে দায়িত্বে আছেন মুমিনুল হক। প্রায় ৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। মুমিনুল যখন বিকেএসপির ছাত্র তখন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের একজন নামকরা তারকা। বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাটি তখন গায়ে লেগে গেছে সাকিবের। মুমিনুলের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সাকিব আল হাসান বড় অনুপ্রেরণা হিসাবে কাজ করেছেন। তবে, ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের খেলা দেখে খেলোয়াড় হওয়ার ইচ্ছা তৈরি হয়েছিল মুমিনুলের।

শুক্রবার রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে ফেসবুক লাইভে মুমিনুল বলেন, ‘সাকিব ভাইকে ছোটবেলা থেকেই বিকেএসপিতে দেখেছি। তবে উনাকে কখনও আইডল হিসেবে মানিনি যে উনার মতো ক্রিকেটার হবো। এরকম আমার ছিল না।’

তিনি আরো বলেন, ‘সত্যি কথা বলতে আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম শচীন টেন্ডুলকারকে দেখে। ছোটবেলায় যখন শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখি তখন ক্রিকেটের প্রতি একটা আগ্রহ আসে। ওইখান থেকেই খেলাটা শুরু করা।’

তবে সাকিব যে সবসময়ই তার অনুপ্রেরণার উৎস ছিলেন, সেটিও মনে করিয়ে দেন মুমিনুল। তার ভাষ্য, ‘তখন আমি সাকিব ভাইকে দেখতাম বিকেএসপিতে উনি আসতেন, অনুশীলন করতেন- সেটা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগত। তিনি কীভাবে অনুশীলন করেন, কীভাবে কাজ করেন, কত কাজ করেন, স্যারের সঙ্গে সারাদিন কাজ করেন, ওগুলো দেখেই অনুপ্রাণিত হতাম। তবে উনাকে কখনও ফলো করতাম না। উনার ওই অনুপ্রেরণাগুলো কাজে লাগত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুমিনুলের অনুপ্রেরণা সাকিব

আপডেট সময় ০৯:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০