ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

স্বরাষ্ট্রের তথ্য কর্মকর্তার করোনা, সঙ্গে ডেঙ্গুও

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার দেহে ডেঙ্গু ধরা পড়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি থানার পরিদর্শক ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি বাসায় আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ বা করোনাভাইরাসের সংক্রমণ দেশে প্রথম ছড়িয়ে পড়ে গত ৮ মার্চ। এরপর থেকে প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। সেই সঙ্গে মৃত্যু। দেশে সবশেষ এই ভাইরাস শনাক্ত হয়েছে ২৮ হাজার ৫১১ জনের দেহে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৮জনে। সুস্থ হয়েছেন ৩৯৫ জন।

এদিকে করোনাভাইরাসের কারণে দেশে সাধারণ ছুটি চলছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে এবং মানুষকে সচেতন করতে জননিরাপত্তা বিভাগ একটি ‘সমন্বয় সেল’ গঠন করেছে। যেখানে একেকদিন একেক সচিবের নেতৃত্বে দায়িত্ব পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। আর প্রতিদিন সমন্বয় সেলের বিস্তারিত তথ্য মিডিয়ায় জানানোর দায়িত্বে ছিলেন শরীফ মাহমুদ অপু।

নাম প্রকাশ না শর্তে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘পুলিশের তত্বাবধানে বুধবার শের ই বাংলা নগর বালিকা কলেজে ১৫ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তাও ছিলেন। আজ ফলাফলে তার পজিটিভ আসে। বর্তমানে তিনি ধানমন্ডির বাসাতেই অবস্থান করছেন।’ মঙ্গলবার তার দেহে ডেঙ্গু পজিটিভ এসেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘তার বাসা লকডাউন করতে পুলিশ গেছে। তবে মানুষ এখন সচেতন হয়ে গেছে। করোনা শনাক্ত হলেই নিজেরাই লকডাউনে চলে যায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন

স্বরাষ্ট্রের তথ্য কর্মকর্তার করোনা, সঙ্গে ডেঙ্গুও

আপডেট সময় ০৯:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০