ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তামিমের লাইভ আড্ডায় এবার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাকালে সব ধরনের ক্রিকেট স্থগিত। অবসরের এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দেশি-বিদেশি বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করছেন। এবার সেই আড্ডায় অতিথি হয়ে আসবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে তামিম ইকবাল তার ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ সময় দুপুর ৩টায় তামিমের লাইভ আড্ডায় অতিথি হিসেবে থাকবেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।

মঙ্গলবার তামিমের লাইভ আড্ডায় বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খানের সঙ্গে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন পাকিস্তানের সাবেক লিজেন্ড ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

তামিমের নিয়মিত ফেসবুক আড্ডায় সোমবার (১৮ মে) উপস্থিত হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত শুক্রবার (১৫ মে) আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে লাইভে এনেছিলেন তামিম। এর আগে চমক হিসেবে প্রথম বিদেশি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে লাইভে আড্ডা দেন এই বাঁহাতি ওপেনার।

এর আগে তামিম ফেসবুক লাইভে আড্ডা দিয়েছেন তারই সতীর্থ লিটন দাস, মুমিনুল হক ও সৌম্য সরকার, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে। জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমকে দিয়ে ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন তামিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাকেও লাইভে নিয়ে আসেন।

তামিমের সঙ্গে লাইভ আড্ডায় হাজির হয়েছিলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়ও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

তামিমের লাইভ আড্ডায় এবার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন

আপডেট সময় ০৮:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০