ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আম্পান মোকাবেলায় প্রস্তুত ১৬১৯টি মেডিকেল টিম

আকাশ জাতীয় ডেস্ক: 

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় প্রস্তুত দেশের ১৬১৯টি মেডিকেল টিম। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। পাশপাশি দুর্গত এলাকার স্বাস্থ্য বিভগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুম) ডা. আয়শা আক্তার যুগান্তরকে বলেন, এ পর্যন্ত দেশের চারটি বিভাগের ১৯ জেলার ১৪০টি উপজেলায় ‘আম্পান’ মোকাবেলায় অধিদফতর থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ১৪৫৮টি ইউনিয়নে ৮৪৫৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব এলাকায় স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ১৬১৯টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।

মেডিকেল অফিসার/সহকারি সার্জন, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারি, সিএসইচসিপি ও অন্যান্য কর্মচারীদের নিয়ে মেডিকেল টিম গঠিত হয়েছে। অধিদফতরে পর্যাপ্ত ওষুধ মজুদ করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপদ্রুত জেলা কন্ট্রোল রুমের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

যে ১৯টি জেলায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে সেগুলো হলো- ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর জেলা। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর জেলা। খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর এবং ঝালকাঠি জেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আম্পান মোকাবেলায় প্রস্তুত ১৬১৯টি মেডিকেল টিম

আপডেট সময় ০৯:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০