ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পোশাক শিল্প এলাকায় শুক্র ও শনিবার ব্যাংক খোলা

আকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে পোশাক শিল্প এলাকার ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে শনিবার ও শুক্রবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এর মধ্যে শনিবার সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও শুক্রবার ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আনুষাঙ্গিক কাজ শেষ করতে আরও এক ঘণ্টা সময় পাবেন ব্যাংকাররা।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডস) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা রাখতে হবে। রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে রপ্তানি বিল ক্রয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পোশাক শিল্প এলাকায় শুক্র ও শনিবার ব্যাংক খোলা

আপডেট সময় ০৫:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০